পাচারের সময় ৫০০ কেজি ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচারের সময় যশোর শহরের পুলেরহাট থেকে ৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জওয়ানেরা অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করে কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে দুপুরের দিকে এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যে ওই মাছ নিলামে বিক্রি করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, ইলিশবোঝাই একটি ট্রাক বেনাপোলের দিকে নিয়ে যাওয়ার পথে যশোর শহরের পুলেরহাট এলাকায় পৌঁছালে বিজিবির জওয়ানেরা চ্যালেঞ্জ করেন। ট্রাকচালক সন্তোষজনক জবাব দিতে না পারায় ট্রাকসহ মাছগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।