পাট ও চালের গুদাম ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি পাট ও একটি চালের গুদাম ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাজারে চাল ও পাটের গুদাম দুটি পাশাপাশি ছিল। সকাল সাড়ে ১০টার দিকে একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গুদাম দুটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফরিদপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন।