পাট চাষে রিবনার প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নতমানের পাটের আঁশ উৎপাদনের জন্য রিবন রেটিং প্রযুক্তি সম্প্রসারণ, পাটচাষিদের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ও উন্নয়ন সংস্থা ক্যাটালিস্ট যৌথভাবে কাজ করছে। ক্যাটালিস্ট ইতিমধ্যে গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, রংপুর ও লালমনিরহাটে রিবনার প্রযুক্তি প্রদর্শন এবং এ সম্পর্কে কৃষকদের অবহিত করেছে।৮ আগস্ট গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষকদের মাঠ দিবসে রিবন রেটিং এবং স্বল্পমূল্যে রেটিংয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে অংশ নেন ২৫০ জন কৃষক। মুকসুদপুরের প্রদর্শনীতে বিজেআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল জানালেন, রিবন রেটিংয়ে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে পাটগাছ যদি চাষের ১১০-১২০ দিনের মধ্যে কাটা হয়। আবার সাধারণ পদ্ধতিতে পাট পচানোর সময় কলাগাছের পরিবর্তে বস্তায় মাটি ভরে চাপা দিয়ে পাট পচাতে হবে, এতে পাটের আঁশ কালচে হয়ে যাবে না—কৃষকদের এ ধরনের পরামর্শও দিয়েছেন বিজেআরআইয়ের কর্মকর্তারা।রিবন রেটিং পদ্ধতির উদ্ভাবক বিজেআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মজিবুর রহমান জানান, পানির অভাব আছে এমন জায়গায় এই পদ্ধতি খুবই কার্যকর। আমাদের দেশে ভালো পাটের উৎপাদন হলেও শুধু পচানোর পদ্ধতি ও পানির অভাবে মানসম্মত আঁশ পাওয়া যায় না। মূলত আঁশের গুণাগুণের ওপরই পাটের দাম নির্ভর করে।রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে দেশের ১৫ লাখ কৃষক পরিবারকে পরিবারপ্রতি ২০০ টাকা হিসাবে ৩০ কোটি টাকা নগদ সহায়তা দিচ্ছে সরকার। পাটের আঁশের মানোন্নয়ন, উৎপাদন খরচ কমানো, আঁশ ছাড়ানোর সময় অপচয় রোধ, মানসম্মত পাটখড়ি ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে এই সহায়তা দেওয়া হচ্ছে। ২৮টি জেলার ১৭১টি উপজেলায় প্রতি ১০০ জন কৃষকের জন্য একটি করে মোট ১৫ হাজার রিবন মেশিন সরবরাহ করা হয়েছে। বিজ্ঞপ্তি