পাট ভসঞ্চীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাটের গুদাম ভসঞ্চীভূত হয়েছে। গুদামে প্রায় ১০০ মণ পাট ছিল। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার আরামনগর বাজার এলাকায় মোজামেঞ্চল তালুকদার নামের এক ব্যক্তির পাটের গুদামে ওই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১০০ মণ পাট পুড়ে গেছে বলে পাটের মালিক আলী আকবর দাবি করেছেন। উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।