পাটকল শ্রমিকদের রাজপথ ও রেলপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা গতকাল সকালে খুলনা নগরের নতুন রাস্তার মোড়ে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন l প্রথম আলো
খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা গতকাল সকালে খুলনা নগরের নতুন রাস্তার মোড়ে ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন l প্রথম আলো

বাংলাদেশ পাটকল করপোরেশনকে হোল্ডিং কোম্পানিতে রূপান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন।
খুলনার খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জে জে আই ও কার্পেটিং জুট মিলের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা সকাল থেকে যশোর-খুলনা মহাসড়কের খালিশপুর নতুন রাস্তার মোড়ে সড়ক ও রেলপথের ওপর বসে পড়েন। এ সময় তাঁরা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেন। এতে খুলনা-যশোর মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সকাল ১০টার দিকে রাজশাহী পাটকলের ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকেরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাটাখালি বাজারে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে পথসভা করেন। খবর পেয়ে নগরের মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। অবরোধের কারণে সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এসব কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, একটি মহল পাটকলগুলোকে হোল্ডিং কোম্পানিতে (বেসরকারি কোম্পানি) হস্তান্তরের ষড়যন্ত্র করছে। এই যড়যন্ত্র সফল হলের মিলের প্রায় ৪৫ হাজার শ্রমিক তাঁদের দীর্ঘদিনের জমানো টাকা ও অবসরভাতা থেকে বঞ্চিত হবেন।