প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুরে অবস্থিত এএইচ জুট স্পিনিং ও বেল্টিং মিলে গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই পাটকলের ছয়টি মেশিন ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে গেছে ছয় শতাধিক স্নাইবার ক্যান ও ৫৫ মণ পাট। পাটকলের মহাব্যবস্থাপক ডি কে বড়ুয়া জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।