পাটকলে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদরের শিবরামপুরে অবস্থিত আরএম জুট মিলে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিলের উপমহাব্যবস্থাপক নাসিরউদ্দিন আহমেদ বলেন, সুতা, বস্তা ও কার্পেট তৈরির একটি বড় ঘরে (শেড) বেলা সোয়া দুইটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় শেডের যন্ত্রগুলো চালু ছিল। হঠাৎ মাঝের একটি যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে মিলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফরিদপুর শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।