পাটকলে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মোটা তাঁত বিভাগে আগুন লাগে। পাটকলটির প্রকল্প প্রধান এ এইচ এম নাজমুল আহসান জানান, আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার পাটজাত পণ্য পুড়ে গেছে। আগুন নেভানোর সময় পানিতে আরও কয়েক লাখ টাকার পাটজাত পণ্য ভিজে গেছে। ওই বিভাগটি আপাতত বন্ধ রয়েছে এবং আজকের (গতকাল) মধ্যে তা চালু করা সম্ভব হবে বলে তিনি জানান।