পাটকলের শ্রমিকদের সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থায়ী নিয়োগ, মজুরি কমিশন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর বদলি শ্রমিকেরা সংবাদ সম্মেলন করেছেন। ‘রাষ্ট্রায়ত্ত পাটকলের বদলি শ্রমিক দাবি আদায় সমন্বয় কমিটি’-এর ব্যানারে তাঁরা মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মানিক পারভেজ, সদস্যসচিব মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।