পাটকে স্বর্ণযুগে নিয়ে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পাটকে তার স্বর্ণযুগে নিয়ে যেতে হবে। আর এই কারণে ভবিষ্যতে আরও ২৫ ভাগ পাট উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল শুক্রবার ফরিদপুরে পাটচাষি সমাবেশ ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা বেশ কয়েক বছর দেশে আউশ ও আমন চাষ বাদ দিয়ে ইরি-বোরো ধান উৎপাদনে জোর দিয়েছিলাম। কিন্তু দেখা গেছে এসব ধান চাষে পানি খরচ বেশি হয়। এ জন্য পানির স্তর নিচে নেমে গেছে। এর ফলে দেশে মরুভূমি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেশকে মরুভূমির হাত থেকে বাঁচাতে আমরা আবার সনাতনপদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর ইরি-বোরো ধানের চাষ করব না, চাষ করব আউশ-আমন ধান। তাহলে বদলি ফসল হিসেবে আবার ফিরে আসবে পাট।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাটসম্পদ রক্ষা করতে সরকার ২০১০ সালে পাস করেছে ‘ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট’।