পাটগাতী সেতুর কাজ দ্রুত শেষ করতে বললেন মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গোপালগঞ্জের পাটগাতীতে মধুমতী নদীর ওপর শেখ লুৎফর রহমান সেতুর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। গত শনিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সফরের সময় সেতুর কাজ থমকে থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। যোগাযোগমন্ত্রী বলেন, তহবিল না থাকলে দেওয়া হবে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সেতুর কাজ দ্রুত শেষ করতে হবে।