পাটগুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৫০০ মণ পাট পুড়ে গেছে। গতকাল সোমবার বিকেলে ওই উপজেলার সূর্যনগর এলাকার নঈম মিয়ার বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পাঁচটার দিকে ওই উপজেলার নঈম মিয়ার বাজারের পাট ব্যবসায়ী সোলায়মান হকের গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গুদামে থাকা সব পাট পুড়ে যায়। খবর পেয়ে শেরপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। বগারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল মাজেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।