পাটগ্রাম আর্দশ ডিগ্রি কলেজে স্নাতক কোর্স চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে দুটি বিষয়ে স্নাতক (সমঞ্চান) কোর্স চালু হয়েছে। বিষয় দুটি হলো রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা।
কলেজ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এরই মধ্যে অনলাইনে ভর্তির আবেদনের ফরম পূরণ শুরু হয়েছে।
শিক্ষার্থী বশিরুল বলেন, ‘আদর্শ ডিগ্রি কলেজে এই কোর্স চালু হওয়ায় আমরা খুবই খুশি। এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখন থেকে এই অঞ্চলের গরিব মেধাবী শিক্ষার্থীদের আর জেলা শহরে বা অন্য কোথাও গিয়ে অনার্স পড়তে হবে না। তবে অন্য বিষয়গুলোতে অনার্স চালুর অনুমোদনের প্রয়োজন।’
কলেজের অধ্যক্ষ শাহ্ নূর-উন-নবী কামাল বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সমঞ্চান) কোর্সে দুটি বিষয়ের অনুমোদন দিয়েছে। তিনি আরও নতুন বিষয়ে এই কোর্স চালুর আবেদন জানিয়েছেন।