পাটগ্রাম ও বেড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে গতকাল বৃহস্পতিবার পুকুরে পড়ে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। পাবনার বেড়া উপজেলায় গত বুধবার লেকে গোসল করতে নেমে অপর এক শিশু মারা গেছে।পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের কালারডাঙ্গা গ্রামের সেজাব উদ্দিনের মেয়ে মারুফা আক্তার (৬) ও হবিবর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার (৪) গতকাল সকালে বাড়ির সামনের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় সবার অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনেরা তাদের পুকুরে ভাসতে দেখেন। পুকুর থেকে উদ্ধার করে এক পল্লি চিকিৎসকের কাছে নেওয়ার পর তিনি তাদের মৃত ঘোষণা করেন। বুধবার বিকেলে পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম উত্তর মহল্লার শহীদ সওদাগরের ছেলে মণি (১৩) বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের ইছামতী লেকে গোসল করতে যায়। একপর্যায়ে সে লেকের পানিতে ডুবে মারা যায়।