পাটগ্রামে একজনকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বাজারে পল্লব শীল (২৪) নামের এক নাপিতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত পল্লব শীলের বাড়ি পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গা এলাকায়। তাঁর বাবার নাম মনোরঞ্জন শীল।পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল থেকে পাটগ্রাম পৌর শহরের মিঠু হেয়ার ড্রেসার নামের নিজ সেলুনে কাজ করেন পল্লব। রাত ১২টায় বড় ভাই মিঠু পল্লবকে দোকানে রেখে বাড়িতে চলে যান। গতকাল শুক্রবার সকালে মিঠু দোকানের ঝাপ খুলে মেঝেতে পল্লবের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। কে বা কারা গলায় রশি পেঁচিয়ে পল্লবকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ রেখে চলে গেছে।পাটগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) মুরশিদুল করিম ইসতেশাম জানান, মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।