পাটগ্রামে গ্রেপ্তার ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ও বাউরা ইউনিয়নের পাঁচটি গ্রামে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত শিবিরের ২২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ১৫ ডিসেম্বর পাটগ্রামে ছাত্রশিবিরের তিন নেতাসহ আওয়ামী লীগের নেতা নিহতের ঘটনার পরের দিন থেকে শুরু হওয়া যৌথ বাহিনীর অভিযানে এ নিয়ে ৩৮ জনকে গ্রেপ্তার করা হলো। পাটগ্রাম থানার সহকারী এএসআই আশরাফুল ইসলাম জানান, বাউরা ও জোংড়া ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের ১৮ জনকে গতকাল শুক্রবার লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের শিবিরের কর্মী ইয়াছিন আলী, আবদুর রহিম, আবদুল রহমান, তুহিন; একই ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের বিএনপির কর্মী হানিফ মিয়া, মুসা, গোলাম মোস্তফা, তৈবিবর রহমান, ইসা, হাফিজার রহমান; বাউরা ইউনিয়নের পূর্বজমগ্রাম গ্রামের বিএনপির কর্মী শামছুল আলম, মাসুদ রানা ও নূর উদ্দিন এবং হাতিবান্ধা উপজেলার চরটেংঝারা গ্রামের বিএনপির কর্মী মতিয়ার রহমান এবং জামায়াতের কর্মী মোমিনুর রহমান, সোলেমান আলী, মোজামেঞ্চল হক ও মুকুল।