পাটগ্রামে জঙ্গিবাদ প্রতিরোধে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম থানার বাউড়া এলাকায় মাদক ও জঙ্গিবিরোধী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পুনম চাঁদ ভুতুরিয়া কলেজ প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

কলেজের অধ্যক্ষ মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কম্পিউটার প্রকৌশলী এ টি এম ইফতেখার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোনাক্কা আলী, ব্যবসায়ী মামুন হোসেন সরকার, বড়খাতা কলেজের অধ্যক্ষ নূর-এ-ইলাহী প্রমুখ। বিজ্ঞপ্তি।