পাটগ্রামে জামায়াতের চার কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা থেকে গত শনিবার রাতে হত্যাসহ বিভিন্ন মামলার আসামি জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের বাসিন্দা।
পাটগ্রাম থানা সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনপূর্ব সহিংসতা ও আওয়ামী লীগের নেতা মিন্টু মিয়াকে পিটিয়ে হত্যাসহ তিনটি মামলার আসামিদের পালিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে রাতে পাটগ্রামের পাশের উপজেলা হাতিবান্ধার দোয়ানী টোলপ্লাজায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন পাটগ্রামের মোমিনপুর গ্রামের হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল জলিল ও কাফিরবাজার গ্রামের ভুট্টু মিয়া।
থানার ওসি আমিরুজ্জান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় তিনটি মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।