পাটগ্রামে জামায়াতের তিন নেতা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা সেক্রেটারি আবদুল বাতেন, পাটগ্রাম উপজেলা শাখার সাবেক আমির আতাউর রহমান ও রুকন সাইফুলকে পাটগ্রাম থানা পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার লালমনিরহাট আমলি আদালত-৩-এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডলের আদালতে হাজির করে পাটগ্রাম থানা পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিনজনকে গত শুক্রবার দুপুরে পাটগ্রাম পৌর এলাকার কোটতলীর একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে পুলিশ আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে জামায়াতের প্রায় ৪০টি দলীয় বই উদ্ধার করা হয়।