পাটগ্রামে বজ্রপাতে শিশুসহ ২১ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে ভারী বৃষ্টিসহ বজ্রপাতে শিশুসহ ২১ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বজ্রপাতের ঘটনায় ২১ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা হলেন জগৎবেড় ইউনিয়নের জগৎবেড় গ্রামের আলম (৩৫) এবং জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামের এনামুল হক (৩৫)।