পাটগ্রামে বাসচাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় নাঈম (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নাঈম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার মেচেরঘাট গ্রামের তবিবর রহমানের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলা থেকে একটি যাত্রীবাহী বাস লালমনিরহাট যাচ্ছিল। পথে বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামে ব্র্যাক অফিসের সামনে নাঈমকে পেছন থেকে ওই বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি দয়াল রায় বলেন, বাড়ি থেকে স্কুলে আসার পথে ওই বাসের চাপায় নাঈমের মৃত্যু হয়।
এ ব্যাপারে পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান প্রথম আলোকে বলেন, বাসটিকে হাতীবান্ধা হাইওয়ে পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।