পাটগ্রামে মাদক বিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী অভিযান ও প্রচারণার মাস উপলক্ষে গতকাল রোববার পাটগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা হয়েছে। সরকারি জসমুদ্দিন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজ মিলনায়তনে লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এ সভার আয়োজন করে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আকতার আলী সরকার। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পড়ান হাবিবুর রহমান।