পাটগ্রামে মাসিক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম প্রশাসনের উদ্যোগে উপজেলার আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভা গতকাল মঙ্গলবার স্থানীয় উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। এতে সভাপতিত্ব করেন ইউএনও নূর কুতুবুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, থানার ওসি অবনী শংকর কর, বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।