পাটগ্রামে শতাধিক প্যাকেট ভেজাল ধানবীজ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর বাজারের একটি দোকান থেকে আমন ধানের শতাধিক প্যাকেট ভেজাল বীজ জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা গত বৃহম্পতিবার প্যাকেটগুলো জব্দ করেন।কৃষক সাফিউর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেলে তিনি ধানের বীজ কিনতে পাটগ্রাম বীজ ভান্ডার নামের একটি দোকানে যান। এ সময় দোকানের মালিক তাঁকে স্বর্ণা ধানের একটি দুই কেজি ওজনের বীজের প্যাকেট দেন। প্যাকেটের মুখ দেখে সন্দেহ হলে তিনি আরও কয়েকজন কৃষক ও সাংবাদিকদের বিষয়টি জানান। পরে তাঁরা বীজ আটক করে উপজেলা কৃষি কার্যালয়ে খবর পাঠান। একপর্যায়ে লোকজনের ভিড় দেখে দোকানের মালিক তৌহিদুল আলম পালিয়ে যান। পরে কৃষি কার্যালয় থেকে লোকজন এসে শতাধিক প্যাকেট ভেজাল বীজ আটক করে নিয়ে যান।