পাটগ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ওই ছাত্রীকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।ঘটনার রাতেই পাটগ্রাম থানায় দুজনের নামে মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। মামলার আসামিরা হলেন: প্রতিবেশী আফর উদ্দিনের ছেলে খোরশেদ আলম (১৮) ও তাঁর সহযোগী মোস্তাকিন (১৮)। মোস্তাকিন রহমান মুন্সির ছেলে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মেয়েটি বাড়ি ফিরছিল। এ সময় তাকে রাস্তায় একা পেয়ে খোরশেদ ও মোস্তাকিন জোর করে ধরে পাশের একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। এতে মেয়েটি সংজ্ঞাহীন হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যান। পরে মেয়েটির পরিবার তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ছাত্রীর বাবা জানান, বেশ কিছুদিন ধরে খোরশেদ ও মোস্তাকিন তাঁর মাদ্রাসাপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছেন। মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটির প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা বৃহস্পতিবার রাতেই সম্পন্ন হয়েছে।