পাটগ্রামে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে মোবারক হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের শফিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোবারক বাউরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তিনি হোসনাবাদ গ্রামের আলতাফ মুন্সির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সকাল ১০টার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা শফিরহাট বাজারে দোকানপাট বন্ধ করতে যান। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে মোবারক হোসেন ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ‘প্রথম আলো’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম উপজেলার কাঠিরবাজার, শরেয়ারবাজার, শ্রীরামপুরের আউলিয়ার হাট বাজার, বুড়িমারী স্থলবন্দরে জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলেছেন। ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে এখানকার বাসিন্দাদের।