পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট-পাটগ্রাম আঞ্চলিক মহাসড়কে পাটগ্রাম ঢাকাগামী একটি নৈশকোচের সঙ্গে সংর্ঘষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার সরেয়ার বাজার নামক স্থানে গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
থানা–পুলিশ সূত্র জানায়, নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের কাফির বাজার গ্রামের রহিম উদ্দিনের ছেলে হোসেন আলী (৩০) ও পৌরসভার কোটতলী গ্রামের আজিজ মুন্সির ছেলে আনোয়ার হোসেন (৩৫)। তবে আনোয়ার হোসেন রংপুর জেলার গংঙ্গাচড়া উপজেলার বাসিন্দা।
তিনি স্ত্রী ও দুই মেয়ে নিয়ে পাটগ্রাম পৌরসভার কোর্টতলী এলাকায় শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।