পাটগ্রামে ২০টি ‘বোমা’ মেশিন জব্দের পর খাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আবারও ২০টি ‘বোমা’ মেশিন জব্দের পর সেগুলো নষ্ট করে খাদে ফেলে দেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মোহাম্মদ রহমতুল্লার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সিঙ্গিংমারী ও ধরলা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় আদালত ২০টি মেশিন জব্দ করেন। পরে ওই মেশিনগুলো নষ্ট করে পাথরের খাদে ফেলে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে এসব মেশিনের মালিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘পাথর উত্তোলনে বোমা মেশিন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।