পাটগ্রামে ২৫টি 'বোমা' মেশিন ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদী ও সিঙ্গিমারী নদীতে অবৈধভাবে পাথর তোলার সময় ২৫টি ‘বোমা মেশিন’ জব্দ করে ধ্বংস করা হয়েছে৷ উপজেলা প্রশাসন ও থানার পুলিশ গত শনি ও রোববার অভিযান চালিয়ে এগুলো ধ্বংস করে খাদে ফেলে দেয়৷
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামানের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়৷ এ সময় বিভিন্ন স্থানে পাথর তোলা অবস্থায় ধরলা নদীতে ১৫টি, সিঙ্গিমারী নদীতে সাতটি এবং আবাদি জমিতে আরও তিনটি ‘বোমা মেশিন ’ জব্দ করা হয়৷ এসব মেশিনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ধ্বংস করা হয়৷ পরে এগুলো পাথর তোলায় সৃষ্ট গভীর খাদে ফেলে দেওয়া হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বোমা মেশিনগুলো নষ্ট করে পাথরের খাদে ফেলে দেওয়া হয়। দিনে ও রাতে এসব মেশিন উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে। তার পরও কেউ বোমা মেশিন চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
ইউএনও রফিকুল হক বলেন, এসব অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান আরও জোরদার করা হবে। উপজেলার সব নদীকে বোমা মেশিনমুক্ত করা হবে।