পাটগ্রামের সেই ইউএনও অবশেষে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতুল্লাহকে অবশেষে গতকাল রোববার বদলি করা হয়েছে। তাঁর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পর এ পদক্ষেপ নেওয়া হলো। রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউএনও রফিকুল হক তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশ বলে গতকাল আবু হায়াতকে পাটগ্রাম থেকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বদলি করা হয়।
আবু হায়াত ২০১১ সালে পাটগ্রাম উপজেলায় যোগদানের পরপরই স্থানীয় মুক্তিযোদ্ধাদের এক মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অশোভন আচরণ করে ক্ষমা চেয়ে বিভিন্ন পত্রিকার সংবাদে পরিণত হন। পরে বিভিন্ন সময়ে তাঁর অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রথম আলোসহ নানা জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।