প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্যে পাটজাত মোড়ক না থাকায় নারায়ণগঞ্জ নগরের খানপুর বউবাজার এলাকার দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়াওয়াত মেহজাবীন পরিচালিত আদালত এ অর্থদণ্ডাদেশ দেন। জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে নগরের বিসমিল্লাহ স্টোরকে দুই হাজার ও ইভা জেনারেল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ