পাটপণ্যের মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর টাউন হল মাঠে চার দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের মেলা শুরু হয়েছে। পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন প্রকল্পে’র আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় পাটপণ্যের ৪৫টি স্টল বসেছে। পাট অধিদপ্তরের মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইন গতকাল বুধবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক হুমায়ূন কবির।