পাটবীজ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারের এক হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে উচ্চফলনশীল (উফশী) পাটবীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে পাট উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পাটবীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি ছিলেন। ডোমার উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈয়বুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা পাট চাষি সমিতির সভাপতি আবদুল হক, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামিম প্রমুখ বক্তব্য দেন।