পাটমন্ত্রীর বিরুদ্ধে করা মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার ভয়ভীতি দেখানোর অভিযোগে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সকালে করা মামলা বিকেলে খারিজ করে দিয়েছেন আদালত। গ্রহণযোগ্য অভিযোগ না থাকায় মামলাটি খারিজ করা হয়েছে বলে আদালত জানান।সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম। মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি নেন। বিকেলে মামলাটি খারিজ করা হয়।মামলার আরজিতে বলা হয়, ২৬ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা: বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পৃথিবীর সবচেয়ে স্বাধীন ও নিরপেক্ষ। তাই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যারা হরতাল দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করতে হবে। কারণ, হরতালকারীরা আদালত অমান্যকারী ও রাষ্ট্রদ্রোহী।’ ১৬ আগস্ট এক আলোচনা সভায়ও তিনি হরতালকারীদের বিরুদ্ধে একই ধরনের হুমকি দেন।বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আলী।