পাটা নিয়ে হুলুস্থুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরের হরিসাদি গ্রামে গতকাল বুধবার ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকেরা একটি িঢবির মাটি কাটছিলেন। এ সময় এক শ্রমিকের কোদাল পাথরের একটি বস্তুতে আটকে যায়। মুহূর্তেই প্রচারিত হয়, একটি মূর্তি পাওয়া গেছে। পরে গ্রামটির হিন্দু সম্প্রদায়ের লোকজন ঢিবিটি ঘিরে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশও পাঠানো হয়। পরে শ্রমিকেরা মাটি খুঁড়ে একটি পাটার সন্ধান পান।
ওই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন জানান, হরিসাদিতে কর্মসৃজন প্রকল্পের কাজ চলছে। সকালে শ্রমিকেরা গ্রামের একটি মন্দিরের পাশে উঁচু ঢিবির মাটি কেটে রাস্তার কাজ করছিলেন। এ সময় শ্রমিক আফজালের কোদাল একটি পাথরের বস্তুতে আটকে পড়ে। মুহূর্তের মধ্যে প্রচারিত হয়, বিশাল আকৃতির একটি মূর্তি পাওয়া গেছে। আশপাশের গ্রাম থেকে কৌতূহলী লোকজন মূর্তিটি দেখতে সেখানে ছুটে আসেন। লুট হওয়ার ভয়ে পরে গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ সেটি ঘিরে রাখেন। দুপুরের দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ, থানার পরিদর্শক (ওসি-তদন্ত) কিরণ কুমার রায় ঘটনাস্থলে পৌঁছান। পরে শ্রমিকেরা মাটি খুঁড়ে একটি পাটার সন্ধান পান। পরে ওই বস্তুটিকে গৌরীপাটা বলে শনাক্ত করা হয়।