পাটুরিয়া ঘাটে অপেক্ষায় শতাধিক গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় শতাধিক গাড়ি দাঁড়িয়ে। আজ শুক্রবার ভোর থেকে সকাল নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাটুরিয়া জিরো পয়েন্ট থেকে পাটুরিয়া উথলি সড়কের দুই কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির লম্বা সারি দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোর্শেদ খায়রুল্লাহ বলেন, শতাধিক যাত্রীবাহী যানবাহন নদী পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছে। তবে যানজট খুব তীব্র নয় বলে তিনি মনে করেন। কিছুক্ষণ পর পর ফেরি আসায় গাড়িগুলো পার হয়ে যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৮টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ১০টি রো রো, তিনটি মাঝারি ও পাঁচটি ছোট আকারের। যানবাহনের চাপ থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় পাটুরিয়া ঘাটের পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিক বলে তিনি দাবি করেন।