প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খারাপ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার রাত নয়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন কয়েক হাজার যাত্রী।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সারা দিনই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হয়েছে। এ কারণে সকাল থেকে উভয় ঘাটে যানজট লেগে ছিল। রাত নয়টায় আবহাওয়া আরও খারাপ হওয়ায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্যাহ খান বলেন, ফেরি বন্ধ থাকার কারণে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।গতকাল দিবাগত রাত একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।