পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌচলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বন্ধ থাকা ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাতটা থেকে সোয়া ১০টা পর্যন্ত এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
পারাপারের অপেক্ষায় থাকা বাসচালকেরা বলছেন, রাতেও ফেরি চলাচল করেছে। সকালের দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে সকাল সাতটায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে আটকা পড়ে একটি ফেরি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, মাধবীলতা নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ১২টি ফেরি দৌলতদিয়ায় ও তিনটি ফেরি পাটুরিয়া ঘাটে নোঙর করে ছিল। সকাল ১০টার পর থেকে ধীরে ধীরে ফেরি চলাচল শুরু হয়। এখন ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফেরি চলাচল ধীরে হওয়ায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আছে বেশ কিছু যানবাহন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। ফেরি চলাচল শুরু হলেও গতি খুব ধীর।

আরও পড়ুন: