পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
তিন দিন ধরে পদ্মার ভাঙনে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ। ঘাট মেরামত করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বিকল্প পথ হিসেবে কর্তৃপক্ষ পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের বঙ্গবন্ধু সেতু ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সীমিত আকারে হালকা যানবাহন বহনের জন্য ছয়টি ছোট ফেরির ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ছবিগুলো আজ মঙ্গলবার মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আল

দৌলতদিয়া ঘাট ভেঙে যাওয়ার কারণে পাটুরিয়া ফেরিঘাটের বড় ফেরিগুলোর চলাচল বন্ধ রাখা হয়েছে।

সীমিত আকারে হালকা যানবাহন বহনের জন্য অপেক্ষাকৃত ছোট ফেরি চলছে। ছবিটি বেলা একটায় তোলা।

অ্যাম্বুলেন্সটির জায়গা হয়নি ফেরিতে। পরের ফেরির জন্য অপেক্ষা। যাত্রীদের ফেরি ধরতে ভোঁ দৌড়।

দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে যাত্রী ও ছোট যানবাহনে ঠাসা এই ফেরি এসে থামল। ছবিটি সোয়া একটার দিকে তোলা।

নদীতে ঢেউ থাকার কারণে দুশ্চিন্তা নিয়ে এঁরা গন্তব্যে যাচ্ছেন। ছবিটি পাটুরিয়া ঘাটের কাছে একটি ফেরি থেকে তোলা।

ফেরি থেকে নেমে হেঁটে আসতে হচ্ছে বহুদূর।

ফেরিতে জায়গা না থাকায় ঝুঁকি নিয়ে লঞ্চে পারাপার হচ্ছেন যাত্রীরা।

তড়িঘড়ি করে লঞ্চে উঠতে সাঁকো পার হচ্ছেন যাত্রীরা।

ঢেউয়ের মধ্যে ঝুঁকি নিয়ে এভাবেই পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছেন যাত্রীরা।

ভারী যানবাহনগুলো পারাপার হতে না পেরে ঘাটে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক দিনের পর দিন পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে আছে।