পাটুরিয়ায় সাত ঘণ্টা পর ফেরি চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাত ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে গতকাল সোমবার দিবাগত রাত দেড়টা থেকে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে আটটার দিকে আবার ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।
ফেরি ও লঞ্চ চলাচল সাত ঘণ্টা বন্ধ থাকায় উভয় পারে সাত শতাধিক যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়ে যাত্রীরা। তবে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানবাহন ও যাত্রী পারাপার চলছে।