পাটের আন্তর্জাতিক মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাট দিয়ে শুধু চট, রশি বা হস্তশিল্প-সামগ্রী তৈরির দিন অনেক আগেই গেছে। বাংলার এককালের ‘সোনালি আঁশ’ দিয়ে তৈরি হয়েছে উন্নত বস্ত্র, কাগজের মণ্ডসহ আরও অনেক কিছু। এবার দেখা গেল গাড়ির খাতেও প্রবেশ ঘটেছে পাটের। পাটের বিচিত্র ব্যবহার এবং আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরতে ঢাকায় আয়োজিত ‘আন্তর্জাতিক পাট মেলা’য় জানা গেল এসব কথা।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ওই মেলার উদ্বোধন করা হয়।প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। বাংলাদেশের পাট মন্ত্রণালয়, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার ও ভারতের ন্যাশনাল জুট বোর্ড মেলার সহ-আয়োজক।মেলায় বিশ্বের প্রধান দুই পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পাটজাত পণ্য প্রদর্শনীর পাশাপাশি পাটজাত পণ্য নিয়ে ফ্যাশন শো থাকবে। আগামীকাল শনিবার পর্যন্ত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা। আর আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে শেষ ফ্যাশন শো।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল মেলার উদ্বোধন করেন।