পাটের গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় ৩টি পাটের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ রোববার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় ৩টি পাটের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় তিনটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে এসব গুদামের বিপুল পরিমাণ পাট। আজ রোববার সকালে ওই এলাকার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া দেওয়া সাত্তার অ্যান্ড কোম্পানির তিনটি পাটের গুদামে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে সাত্তার অ্যান্ড কোম্পানির ১৫ নম্বর টিনশেড পাটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের ১২ ও ১৩ নম্বর পাটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে গুদামে রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল আসে। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

আগুনে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।