পাটের জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তির বিষয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে মিনি অডিটরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে লস এলমোস ন্যাশনাল ল্যাবরেটরির জয়েন্ট জিনোম ইনস্টিটিউটের পরিচালক ক্রিস ডেটার পাটের জিন-নকশা উন্মোচনের জন্য বাংলাদেশের বিজ্ঞানীদের প্রশংসা করেন। ক্রিস ডেটার জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরেন। জীববিজ্ঞান বিভাগের ডিন ইয়াসমীন হকের সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন, মালয়েশিয়ার বিজ্ঞানী জেনিফার মিসেস ক্রিস ডেটার, মুহম্মদ জাফর ইকবাল, হাসীনা খান, মাহবুব জামান, সুশান্ত কুমার দাশ ও মো. মাহবুবুর রহমানসহ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।