প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি মণ পাটের দাম সর্বনিম্ন তিন হাজার টাকা নির্ধারণের দাবিতে যশোর জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির উদ্যোগে গতকাল সোমবার দুপুরে শহরে মিছিল করে জেলা প্রশাসনকে এই স্মারকলিপি দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন স্মারকলিপি গ্রহণ করেন। কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটির যুগ্ম সম্পাদক কামরুল হক প্রথম আলোকে বলেন, ‘এক মণ পাট উৎপাদন করতে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। তাই সরকারিভাবে তিন হাজার টাকা দাম নির্ধারণের দাবি জানানো হচ্ছে।’