প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল মঙ্গলবার পাটের মণ ২ হাজার ৫০০ টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কৃষকেরা। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জাতীয় কৃষক সংগ্রাম কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। গতকাল সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে রেলস্টেশন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি জয়লাল চৌধুরী সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাচ্চু মিত্র, মনু মন্ডল, শিবু মন্ডল প্রমুখ। বক্তারা পাটের দাম বাড়ানোর পাশাপাশি কৃষি উপকরণের দাম কমানোর জন্য সরকারের কাছে আহ্বান জানান।