পাটের ব্যাগ ব্যবহারে আরও কড়াকড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেকোনো পরিমাণ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পরিবহন এবং সংরক্ষণ করার ক্ষেত্রে পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ বা বস্তা ব্যবহার করতে হবে ব্যবসায়ীদের। এ জন্য পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার আইন ২০১০ এর ৫ নম্বর ধারার ২ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
আগে এ ছয়টি পণ্যে ২০ কেজি বা তার বেশি পরিমাণ পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার করলেই চলত।