প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট বিভাগের গণহত্যা নিয়ে লুৎফুর রহমান রচিত লাল সবুজের ছড়া বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে সমছুল-করিমা ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, ইউএনও মু. আসাদুজ্জামান, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, কবি ফজলুল হক, খেলাঘর সিলেটের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক শাবুল আহমেদ। প্রধান আলোচকের বক্তব্য দেন কলাম লেখক ফারুক যোশী।