পাঠক আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের বন্দরবাজার এলাকার সিলেট স্টেশন ক্লাবের মিলনায়তনে গত শনিবার এক পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়। নাট্যব্যক্তিত্ব ও অনুবাদক নিজামউদ্দিন লস্করের রচিত ভ্রমণকাহিনি ইউরোপের পথে বইয়ের প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও লেখক আহমেদ নূর। বইয়ের লেখক ছাড়াও বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, নাট্যসংগঠক রজতকান্তি গুপ্ত, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব প্রমুখ।