পাঠক সমাবেশে অ্যাডর্নের বইমেলা, আলোচনা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে মাসব্যাপী চলছে অ্যাডর্নের ‘পাবলিশার অব দ্য মানথ’। চলছে আড্ডা, মিলিত হচ্ছেন লেখক-পাঠকেরা। এর ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলে থাকছে ‘গ্রন্থ প্রকাশনা সমাজের ও রাষ্ট্রের সৃজন ও মননশীলতার প্রকাশ’ বিষয় নিয়ে মুক্ত আড্ডা।
আজকের আড্ডায় প্রকাশক, সম্পাদক ও লেখকদের পাশাপাশি উপস্থিত থাকার কথা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সাবেক দুই সম্পাদক হামিদা হোসেন ও প্রকাশক মহিউদ্দিন আহমেদের।
১ সেপ্টেম্বর পাঠক সমাবেশ কেন্দ্রে আর্ডনের ‘পাবলিশার অব দ্য মানথ’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়। অ্যাডর্নের নয় শর বেশি বই আকর্ষণীয় ছাড়ে পাঠকদের হাতে তুলে দিতে এই আয়োজন। এতে শিশুদের বইয়ে ২০ শতাংশ ও অন্যান্য বইয়ে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
পাঠক সমাবেশ কেন্দ্রে অ্যাডর্ন পাবলিকেশনকে পাবলিশার অব দ্য মানথ ঘোষণার মাধ্যমে দেশের বই বিপণনের এ নতুন কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনীতে সম্প্রতি প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।