পাঠকদের সংবাদবোধ বাড়াতে প্রকল্প এমআরডিআইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর ও তরুণ পাঠকদের সংবাদ-বোধ বাড়ানো এবং সংবাদসচেতন করার লক্ষ্যে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতায় এবং ইউনিসেফের সহায়তায় একটি প্রকল্প গ্রহণ করেছে।
শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পাঠক ও দর্শকদের মধ্যে অ্যাডভোকেসির মাধ্যমে তাদের সংবাদবোধ বাড়ানো হবে ‘এক্সপ্লোরিং ইয়ং মাইন্ড: নিউজ লিটারেসি অ্যান্ড এথিকস ইন চাইল্ড রিপোর্টিং’ নামে এই প্রকল্পের লক্ষ্য।
এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যদি পাঠক ও শ্রোতা বুঝতে পারেন যে শিশু-সংক্রান্ত বা শিশুদের জন্য প্রতিবেদনে নীতি-নৈতিকতার লঙ্ঘন হয়েছে, তাহলে শিশু-সংক্রান্ত প্রতিবেদনের মান উন্নত হবে।
বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, যদি পাঠক-শ্রোতারা তথ্য ও সংবাদের যৌক্তিক ও নৈতিক দিক উপলব্ধি করতে পারেন, তাহলে তাঁরা সংবাদের বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি দাবি করতে পারবেন।
এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, পাঠকের মধ্যে সংবাদবোধ বাড়ানো এমআরডি-আইয়ের কাজ। বিজ্ঞপ্তি।